ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পথে প্রধান বাধা আস্থার সংকট : ইরান

ads

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার একটি ‘রূপরেখা’ পাকিস্তানের কাছে হস্তান্তর করেছে ইরান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে টেলিফোন আলাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আলোচনায় ফেরার পথে এই মুহূর্তে প্রধান বাধা হলো আস্থার সংকট। তিনি জোর দিয়ে বলেন, হরমুজ প্রণালির ওপর অবরোধ ও চাপ এবং ওমান সাগরে সামরিক উপস্থিতি আলোচনার অন্যতম প্রধান বাধা।


পেজেশকিয়ান মার্কিন চাপ ও কূটনীতির মধ্যে ‘বৈপরীত্যের’ কথা উল্লেখ করেন। ইরানি প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র একদিকে আলোচনার কথা বলছে অন্যদিকে অবরোধসহ বিভিন্ন চাপ প্রয়োগ বজায় রাখছে। তিনি বলেন, এই দুইয়ের মধ্যে একটি ক্রমবর্ধমান বৈপরীত্য রয়েছে।


প্রেসিডেন্ট বলেন, ‘এই বৈপরীত্য ইরানের জনগণ এবং কর্মকর্তাদের মধ্যে ওয়াশিংটনের প্রতি অবিশ্বাসের মাত্রা বাড়িয়ে দিয়েছে।’ পেজেশকিয়ান বলেন, মার্কিন দাবির মুখে ইসলামাবাদে আলোচনা থমকে আছে এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত ইরান আলোচনায় ফিরবে না। নিষেধাজ্ঞা বহাল থাকা পর্যন্ত ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলবে না বলেও জানান তিনি। সূত্র: আল জাজিরা

ads
ads
ads

Our Facebook Page